স্পোর্টস ডেস্ক,১৯ নভেম্বর।।
পরাজয়ের হ্যাটট্রিক করা ত্রিপুরা শুক্রবার নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নামবে। প্রতিপক্ষ কেরল। নোহালির আই এস বিন্দা সেডিয়ামে এদিন দুপুর ১ টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। সৈয়দ মুস্তাক আলী টি-টোয়েন্টি ক্রিকেটে। টানা তিন ম্যাচে ব্যর্থ ত্রিপুরার ক্রিকেটাররা মানসিকভাবে অনেকটাই পিছিয়ে পড়েছে। ওই অবস্থায় কেরালার বিরুদ্ধে কতটা লড়াই করে দিতে পারবেন ত্রিপুরার ক্রিকেটাররা তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। তিন ম্যাচ খেলে ত্রিপুরা একটি ম্যাচে জয় না পেলেও কেরল জয় পেয়েছে একটি ম্যাচে। ফলে মানসিকভাবে ত্রিপুরা থেকে কিছুটা এগিয়ে কেরল। তবে ত্রিপুরার ক্রিকেটাররা চাইছেন আজ ঘুরে দাঁড়াতে। কেরল জয় করতে হলে ব্যাট এবং বল উভয় বিভাগে ত্রিপুরার ক্রিকেটারদের জ্বলে উঠতে হবে। ত্রিপুরার অধিনায়ক মনি শংকর মুড়া সিং আর জয় পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী।






 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *