স্পোর্টস ডেস্ক,১৪ সেপ্টেম্বর।।
         এিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল আসরে ভাইটাল ম্যাচে ব্লাডমাউথ ক্লাবের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে সুপারের দৌড় থেকে পিছিয়ে গেলো লালবাহাদুর ব্যায়ামাগার। এদিনের ম্যাচ প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় লালবাহাদুর ব্যায়ামাগার। ফলে অনেকটা চাপে ছিলো ব্লাডমাউথ ক্লাবের ফুটবলাররা। ম্যাচের ৬ মিনিটে মিলন সিং, ৪৪ মিনিটে জোনি লালরেম রোয়াতা এবং প্রথমার্ধের ইনজুরি সময়ে সাংঙ্গা গোল করে লালবাহাদুর কে ৩-০ গোলে এগিয়ে দেয়। ম্যাচে পিছিয়ে থেকে খেলতে থাকা ব্লাডমাউথ ক্লাব দ্বিতীয়ার্ধে ছন্দে ফিরে।  ম্যাচের ৮১ ও ইনজুরি টাইমে পারভেজ ভুইঁয়া জোড়া গোল এবং ৮৫ মিনিটে ডাকেশ্বর সিং এর গোলের সুবাদে ম্যাচে সমতা ফিরে আসে। ম্যাচে ২১ মিনিটে লালবাহাদুর ও ব্লাডের ফুটবলারদের মধ্যে হাতা-হাতির ঘটনা কে কেন্দ্র করে রেফারি বিশ্বজিৎ দাস লালবাহাদুর ব্যায়ামাগারের ফুটবলার ভক্তপদ জমাতিয়া এবং ব্লাডমাউথ ক্লাবের ফুটবলার সুরজ মেইতি কে লালকার্ড দেখান। এদিনের ম্যাচের ফলে ব্লাডমাউথ ক্লাবের সংগ্রহ ৬ ম্যাচে ১০ পয়েন্ট এবং লালবাহাদুর ব্যায়ামাগের সংগ্রহে ৬ ম্যাচে ৮ পয়েন্ট।







Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *