ডেস্ক রিপোর্টার,১৫ সেপ্টেম্বর।।
ভারতে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স দিবস পালিত হয়। ভারতের অন্যতম শ্রেষ্ঠ সিভিল ইঞ্জিনিয়ার এবং ভারতরত্ন পুরষ্কারপ্রাপ্ত স্যার এম বিশ্বেশ্বরয়া-র জন্মবার্ষিকীকে স্মরণ করেই এই দিনটি উদযাপিত হয়।মঙ্গলবার প্রজ্ঞা ভবনে ইঞ্জিনিয়ার্স দিবস পালিত।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ শীর্ষ আমলারা।এদিন দেশ ও রাজ্যের উন্নয়নে ইঞ্জিনিয়ারদের ভূয়সী প্রশংসা করেন।সেইসাথে তিনি বলেন, রাজ্যে মেধার অভাব নেই।তবে সবাই মিলে রাজ্যের উন্নয়নে আরও কাজ করতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন,রাজ্য সচিবালয় থেকে শুরু করে পঞ্চায়েত পর্যন্ত ডিজিটাল ভাবে কাজ হচ্ছে।যা সারা দেশে র মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে।আর এটা সম্ভব হয়েছে ইঞ্জিনিয়ারদের কাজের ফলেই।মুখ্যমন্ত্রী এদিন প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে ইঞ্জিনিয়ারদের এগিয়ে আসার আহ্বান জানান।একইসাথে ত্রিপল আইটি,এনএইটি এবং
টিআইটি কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন।
অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আগরতলার আইটিআই (ITI) রোডকে ‘আইটি রোড’ হিসেবে নতুন নামকরণের ঘোষণা দেন।
উল্লেখ্য,১৮৬০ সালের ১৫ সেপ্টেম্বর মহীশূরে অর্থাৎ বর্তমান কর্ণাটক রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন স্যার এম বিশ্বেশ্বরয়া।
ভারতে আধুনিক সেচ ব্যবস্থা, বাঁধ নির্মাণ এবং বন্যা নিয়ন্ত্রণ প্রযুক্তিতে তাঁর অবদান অতুলনীয়। বিজ্ঞান ও প্রযুক্তিতে অসামান্য অবদানের জন্য ১৯৫৫ সালে তাঁকে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মাননা ‘ভারতরত্ন’-এ ভূষিত করা হয়।শুধু ভারত নয়—শ্রীলঙ্কা ও তানজানিয়াতেও এই দিনে প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার্স দিবস পালিত হয়।

