এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ত্রিপুরা নির্ধারিত চল্লিশ ওভারে আট উইকেট হারিয়ে ১৯৭ রান করে। দলকে বড় স্কোর গড়াতে মুখ্য ভূমিকা নেয় ওপেনার উদয়ন পাল এবং শাহীন হোসেন। ওই দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ত্রিপুরা লড়াকু স্কোর গড়ে।

স্পোর্টস ডেস্ক, ৫ মে।।
     সহজেই ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নিলো স্বাগতিক ত্রিপুরা। মঙ্গলবার আসরের সেমিফাইনালে ত্রিপুরা ১৪৮ রানের বড় ব্যবধানে পরাজিত করে মিজোরামকে। দ্বিতীয় বর্ষ পূর্বোত্তর লিটল মাস্টার অনুর্ধ ১৪ ক্রিকেট আসরে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে জয় ছিনিয়ে নেয় নারায়ণ চন্দ্র দের ছেলেরা। প্রথমে ব্যাট করতে নেমে ত্রিপুরার গড়া ১৯৭ রানের জবাবে মিজোরাম সর্বসাকুল্যে মাত্র ৪৯ রান করতে সক্ষম হয়েছে। রাজ্য দলের শাহীন হোসেন ৪৮ রান এবং বিজয় দেব তিন উইকেট দখল করে। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ত্রিপুরা নির্ধারিত চল্লিশ ওভারে আট উইকেট হারিয়ে ১৯৭ রান করে। দলকে বড় স্কোর গড়াতে মুখ্য ভূমিকা নেয় ওপেনার উদয়ন পাল এবং শাহীন হোসেন। ওই দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ত্রিপুরা লড়াকু স্কোর গড়ে। রাজ্য দলের পক্ষে শাহীন ৫৪ বল খেলে আটটি বাউন্ডারির সাহায্যে ৪৮ এবং উদয়ন ৮৩ বল খেলে আটটি বাউন্ডারি সাহায্যে ৪৫ রান করে। ওই দুজন ছাড়া অভয় দেব সিং ১৬ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২২, বিপ্রজিত দাস ৪৭ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং বিহান দাস ২৫ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৪৫ রান। মিজোরামের পক্ষে সুমন লালসং মাউইয়া ২৯ রানে তিনটি এবং লালমোয়ান পুইয়া ২২ রানে দুটি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ত্রিপুরার বোলারদের সাঁড়াশি আক্রমণের মুখে তাসের ঘরের মতো ভেঙ্গে যায় মিজোরামের ইনিংস। দল ১৭.৫ ওভার ব্যাট করে মাত্র ৪৯ রান করতে সক্ষম হয়েছে। দলের পক্ষে ফ্রেড্ডি আর লাল রোয়াত পুইয়া ২৭ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২১ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান ত্রিপুরার বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি। দলের পাঁচজন ব্যাটসম্যান কোনও রান করতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় চৌদ্দ রান। ত্রিপুরার পক্ষে বিজয় দেব ১৫ রানে তিনটি, দীপ সাহা দুই রানে, বিহান দাস চার রানে এবং শুভজিৎ শীল ১৩ রানে দুটি করে উইকেট দখল করে। ৭ মে হবে আসরের ফাইনাল ম্যাচ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *