কৈলাসহর ডেস্ক, ২০ নভেম্বর।।

   আসন্ন  পুর ভোটের রণকৌশল সাজাতে এবং দলীয় প্রার্থীদের মনোবল চাঙ্গা করতেশুক্রবার দুপুরে কৈলাসহরে পৌঁছলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। কৈলাসহরে পৌঁছেই তিনি সোজা চলে যান দলের জেলা কার্যালয়ে। সেখানে কৈলাসহর পুরপরিষদের ১৭ জন বিজেপি প্রার্থীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেন।নির্বাচনী প্রচারের রূপরেখা ও রণকৌশল নিয়ে প্রার্থীদের একগুচ্ছ পরামর্শ দেন তিনি। বৈঠক শেষে প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় জানান, ” কৈলাসহরে মানুষের অভূতপূর্ব সারা। তাই তিনি নিশ্চিত আসন্ন পুর পরিষদ নির্বাচনে বিজেপি সব কয়টি আসনেই জয় লাভ করবে।

বৈঠক শেষে কৈলাসহর বাজারে এক মেগা নির্বাচনী প্রচারে শামিল হন অভিষেক দেবরায়। এই প্রচারে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, বিজেপি রাজ্য সম্পাদিকা মলিনা নাথ সহ স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। স্থানীয় বাজারের ব্যবসায়ী ও আশপাশ এলাকার সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। এবং তাদের কাছে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *