সম্প্রতি দেবাশীষ সাহা ওরফে কানাই স্পিড পোস্টের মাধ্যমে JM24News – র সংবাদ ভবনে একটি প্রতিবাদ পত্র প্রেরণ করেন। প্রতিবাদ পত্রে নিজের আত্মপক্ষ সমর্থনে দেবাশীষ দাবি করেন, ” গত ২৫ জুলাই JM24News- এ সম্প্রচারিত মহিলাকে হুমকি দেওয়ার অডিও রেকর্ডিংয়ে থাকা কণ্ঠ তার নয়। এটা অন্য কাউর। আর সে কোনো মহিলাকে কোনো ধরনের হুমকি দেয় নি।

ডেস্ক রিপোর্টার ,৩০ আগস্ট।।
 আগরতলা চিত্তরঞ্জন রোডের বাসিন্দা দেবাশীষ সাহা ওরফে কানাই। গত ২৫ জুলাই JM24News তার কণ্ঠে এক মহিলাকে বিশ্রী ভাষায় হুমকি দেওয়া একটি অডিও রেকর্ডিং সহ খবর সম্প্রচার করেছিলো। এই খবর সম্প্রচারের পর আন্দোলিত হয় উঠে শহরের রাজনৈতিক পরিমণ্ডল। প্রতিবাদে সরব হয় বিরোধীরাও। শেষ পর্যন্ত প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় দল থেকে বহিস্কার করে দেবাশীষ সাহা ওরফে কানাইকে। সে ছিলো টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের বিজেপির একটি বুথের সম্পাদক।
            সম্প্রতি দেবাশীষ সাহা ওরফে কানাই স্পিড পোস্টের মাধ্যমে JM24News – র সংবাদ ভবনে একটি প্রতিবাদ পত্র প্রেরণ করেন। প্রতিবাদ পত্রে নিজের আত্মপক্ষ সমর্থনে দেবাশীষ দাবি করেন, ” গত ২৫ জুলাই JM24News- এ সম্প্রচারিত মহিলাকে হুমকি দেওয়ার অডিও রেকর্ডিংয়ে থাকা কণ্ঠ তার নয়। এটা অন্য কাউর। আর সে কোনো মহিলাকে কোনো ধরনের হুমকি দেয় নি।
        প্রতিবাদ পত্রের ভাষ্য অনুযায়ী, দেবাশীষকে বদনাম করার জন্য নাকি সম্প্রচারিত খবরের প্রতিবেদনে তার ছবি দেওয়া হয়েছে। তার দাবি, প্রয়োজন বোধে কানাই এই অডিও রেকর্ডিংয়ের ফরেনসিক টেস্ট করতেও নাকি প্রস্তুত।
 সমাজের সুষ্ঠ  পরিবেশ রক্ষার্থে আমরা JM 24News কর্তৃপক্ষ দায়বদ্ধ। তাই এই অডিওতে থাকা শ্রুতিকটু ভাষাগুলো পুনরায় আমরা সম্প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছি।
   শহরের চিত্তরঞ্জন রোডের বাসিন্দা দেবাশীষ সাহা ওরফে কানাইয়ের সঙ্গে JM24News- র কোনো  বৈরিতা নেই। আবার নেই বন্ধুত্বও। তাই দেবাশীষ সাহার বিরুদ্ধে অপপ্রচার করা বা তার সন্মানহানী করার মতো কদর্য কাজ করার কোনো প্রয়োজন নেই রাজ্যের জনপ্রিয় নিউজ চ্যানেল JM24News কর্তৃপক্ষের।
       আমাদের চ্যানেলে সম্প্রচারিত খবরের অডিও’র এক প্রান্ত থেকে আসা পুরুষ কণ্ঠটি নিজেকে কানাই বলে পরিচয় দিয়ে, অপর প্রান্তে থাকা মহিলাকে অকথ্য ভাষায় গালাগাল করেছে। এই ভাষা এতটাই কুৎসিত যে তা সংবাদ মাধ্যমে ব্যবহারের  অযোগ্য।
        JM24News – র সূত্র অনুযায়ী, এটা নিশ্চিত অডিও রেকর্ডিংয়ে থাকা পুরুষ কণ্ঠটি দেবাশীষ সাহা ওরফে কানাইয়ের। যদিও কানাইয়ের দাবি এই কণ্ঠটি তার না। তবে আমরাও প্রস্তুত মহিলাকে হুমকি দেওয়া অডিও রেকর্ডিংটি ফরেনসিক টেস্ট করার জন্য। প্রয়োজনে JM 24News কর্তৃপক্ষ আইনি লড়াইয়ের জন্য  আদালতের দ্বারস্থ হবে।  বাস্তব অর্থে, প্রদেশ বিজেপি নেতৃত্ব এই অডিও যাচাই করেই দেবাশীষ সাহার বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে এটাও স্পষ্ট। পরিশেষে বলতেই হয়, ” ঠাকুর ঘরে কে রে, আমি কলা খায় না।”



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *