ডেস্ক রিপোর্টার, ৩০ আগস্ট।।
    অগ্নিনির্বাপক দপ্তরে ড্রাইভার পদে নবনিযুক্ত ১৬ জনের হাতে অফার লেটার তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।রবিবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী চাকরি প্রাপকদের হাতে তুলে দিয়েছেন অফার। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে যোগদান মানেই সততা, নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার এক মহান দায়িত্ব।
এদিন মহিলা ক্ষমতায়নের রাজ্য সরকার কাজ করছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এবং আগরতলা পুর নিগমের অন্তর্গত প্রশিক্ষণপ্রাপ্ত ১৮০ জন মহিলা সুবিধাভোগীর হাতে ২,০০০ টাকা স্টাইপেন্ড সহ সেলাই মেশিন তুলে দেন।”আর্থ-সামাজিক পরিবর্তনের লক্ষ্যে এই উদ্যোগ তাঁদের আত্মনির্ভর হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”- মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *