কুমারঘাট ডেস্ক,২৯ আগস্ট।।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফেক অ্যাকাউন্ট থেকে কুমারঘাটের সাংবাদিক বিকাশ কাপালিকে উদ্দেশ্য করে একাধিক হুমকিমূলক মন্তব্য করা হয়। অভিযোগকারীর দাবি, ওই অ্যাকাউন্ট থেকে তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নজরে আসার পর আতঙ্কিত হয়ে পড়েন তিনি।
ঘটনার পরিপ্রেক্ষিতে ফটিকরায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাংবাদিক বিকাশ কাপালি। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। হুমকি দেওয়া ওই ফেক অ্যাকাউন্টটি কে বা কারা পরিচালনা করছে, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
সাংবাদিককে সামাজিক মাধ্যমে এভাবে প্রাণনাশের হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। সামাজিক মাধ্যমে সাংবাদিকদের হুমকি দেওয়ার মতো ঘটনায় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সাংবাদিক মহলের একাংশ।

