ডেস্ক রিপোর্টার,২৫ আগস্ট।।
বড়জলা মণ্ডল সভাপতি রাজীব ঘোষের মানবিক মুখ। তিনি পাশে দাঁড়ালেন বড়জলা ৬ নম্বর ওয়ার্ডের চাঁনমারি এলাকার বাসিন্দা অসুস্থ সুকান্ত দেবনাথের( বিএলও)পাশে। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ। সোমবার বড়জলা মণ্ডল সভাপতি রাজীব ঘোষ যান অসুস্থ সুকান্ত দেবনাথের বাড়িতে যান। খোঁজ খবর নেন অসুস্থ বিএলও- র শারীরিক অবস্থার। সুকান্ত দেবনাথকে সুস্থ করে তুলতে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন রাজীব ঘোষ ও তাঁর সঙ্গে থাকা বিজেপির নেতা – কর্মীরা।

