খোয়াই ডেস্ক,১১ মে।।
        খোয়াই জেলা প্রশাসন ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ঐতিহাসিক সোমনাথ মন্দিরের ৭৫তম বর্ষ পূর্তি উদযাপন করা হয় সোমবার। এই উপলক্ষে খোয়াই সুভাষ পার্ক কালী মন্দির প্রাঙ্গণে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় মন্দির প্রাঙ্গণে সংকল্প কর্মসূচির মাধ্যমে উদযাপনের শুভ সূচনা করেন খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ ও জিলা সভাধিপতি অপর্ণা সিংহ রায়।  উপস্থিত বিশিষ্টজন ও সাধারণ মানুষও শিবলিঙ্গে জল নিবেদন করে সংকল্প গ্রহণ করেন।
এদিন সারা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণও সরাসরি সম্প্রচার করে শোনানো হয় উপস্থিত দর্শকদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী বিনয় দেববর্মা, অভিজিৎ দত্ত ভৌমিক, অনিমেষ নাগ, সুব্রত বণিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও কালচারাল সেলের উদ্যোগে শিবের আরাধনায় ভজন, গাজন নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালীবাড়ি নাটমন্দিরে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে এবং উৎসবমুখর পরিবেশে সোমনাথ মন্দিরের ৭৫তম বর্ষ উদযাপন সম্পন্ন হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *