রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি তাঁর ভাষণে “দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা বজায় রাখা এবং বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ।”
ডেস্ক রিপোর্টার, ১১ মে।।
ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডির অভিনব উদ্যোগ। সোমবার লোক ভবনে তিনি সন্মাননা জানান আসাম রাইফেলস ও ভারতীয় সেনাকে। মর্যাদাপূর্ণ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেনা বাহিনীর অধিকারীদের হাতে রাজ্যপাল তুলে দেন সন্মাননা।মূলত দেশের নিরাপত্তা ও সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ৩৫টি আসাম রাইফেল এবং ৬৩৭ সাটা বিটিওয়াই (ভারতীয় সেনাবাহিনী)-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয় এদিন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রশাসনিক আধিকারিক, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা । রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি তাঁর ভাষণে “দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা বজায় রাখা এবং বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ।”
এদিন সম্মাননা গ্রহণ করে সেনা ও আসাম রাইফেলসের আধিকারিকরা জানিয়েছেন , এই স্বীকৃতি তাদেরকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করতে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানকে ঘিরে লোক ভবন প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ ও কড়া নিরাপত্তা ব্যবস্থা।

