ডেস্ক রিপোর্টার,৪ অক্টোবর।।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মবর্ষ উপলক্ষে এক মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে প্রদেশ বিজেপি।এই ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ তপশিলি জাতি মোর্চার উদ্যোগে আগরতলায় অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। রবিবার মুক্তধারা অডিটোরিয়াম হলে আয়োজিত এই শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এ ছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারসহ তপশিলি জাতি মোর্চার নেতৃত্বরা।
অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী রক্তদান শিবিরটি ঘুরে দেখেন এবং রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাঁদের উৎসাহ বৃদ্ধি করেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে মুখ্যমন্ত্রী ‘সেবা সংকল্প অভিযান’-এর মূল উদ্দেশ্য ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বিশদভাবে তুলে ধরেন।সেইসাথে রক্তদানের মতো এই মহৎ উদ্যোগে এগিয়ে আসার জন্য তিনি তপশিলি জাতি মোর্চা এবং সমস্ত রক্তদাতাদের আন্তরিক ধন্যবাদ জানান।

