তেলিয়ামুড়া ডেস্ক , ১২ এপ্রিল।।
   গুলি কান্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই কল্যাণপুর থানা এলাকার বিনয় চৌমুহনি এলাকায়  দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম।
ঘরের উপর গাছ পড়ার খবর দিয়ে ডিজেস্টার ম্যানেজমেন্ট টিমের ১২জন সদস্যদের ঘটনাস্থলে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা, তারপর তাদের বেদম পেটানো হয়।ঘটনাটি রবিবার সন্ধ্যায় কল্যানপুর থানাধীন  বিনয় চৌমুহনী এলাকায়।
ভাংচুর করা হয়েছে ম্যানেজমেন্ট টিমের ব্যাবহৃত গাড়িকেও।
   আহতদের সবাইকেই কল্যাণপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। ঘটনা’কে কেন্দ্র করে বিনয় চৌমুহনী এলাকায় উত্তেজনা  ছড়িয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *