ডেস্ক রিপোর্টার,১৭ এপ্রিল।।
কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে গোটা রাজ্যেই শুরু এডিসির ভোট গণনা। সকাল ৮টা থেকেই প্রার্থীদের ভাগ্য গণনা শুরু করলো ভোট কর্মীরা। রাজ্যের প্রতিটি গণনা কেন্দ্রেই নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। শুক্রবার সকাল থেকেই প্রতিটি গণনা কেন্দ্রে হাজির বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও দলীয় কর্মীর – সমর্থকরা।গণনা কেন্দ্রে পুলিশ ও আধা-সামরিক বাহিনীর মোতায়েন করা হয়েছে। গণনা পরবর্তী পরিস্থিতিতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রস্তুত পুলিশ।গণনা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে এবং শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদেরই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

