ডেস্ক রিপোর্টার, ১অক্টোবর।।
SIR চলাকালীন ভোটারদের সুবিধার্থে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা নির্বাচন আধিকারিকের ৩ দফা নির্দেশিকা জারি।
১লা অক্টোবর ২০২৬, পশ্চিম জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিকের অফিস থেকে একটি প্রেস নোট জারি করা হয়।
প্রেস নোটে বলা হয় –
১) যেসব ভোটারদের Unmapped Case / Logical Discrepancy-র জন্য নোটিশ দেওয়া হয়েছে, BLO-রা নিজে তাদের বাড়ি বাড়ি গিয়ে নথি সংগ্রহ করে ECINet-এ আপলোড করবেন। অযথা ERO / AERO অফিসে ডেকে হয়রানি করা যাবে না, ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া শুনানি এড়ানোর নির্দেশ।
২) SIR চলাকালীন গৃহহীন, শ্রমিক, নৈশ আশ্রয়ে থাকা ব্যক্তি এবং অন্যান্য অসহায় ভোটারদের সুবিধার্থে পর্যাপ্ত হেল্প ডেস্ক ও বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করবেন DEO-রা।
৩) Form-6 এর সাথে যে Declaration Form দেওয়া হয়েছে, তা শুধুমাত্র SIR পর্বের জন্যই প্রযোজ্য হবে। SIR পর্ব শেষ হলে ১৯৬০ সালের ভোটার নিবন্ধন বিধি অনুযায়ী নির্ধারিত ফর্মই ব্যবহার করা হবে।
Oplus_16908288