ডেস্ক রিপোর্টার,১৮ এপ্রিল।।
এডিসি নির্বাচনে গণদেবতাদের রায়ের ফল ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে সন্ত্রাস শুরু করেছে প্রদ্যুৎ বাহিনী। শুক্রবার ভোট গণনার সন্ধ্যা থেকেই দক্ষিণ ত্রিপুরার ৩৯ মনু-বনকুল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চালিতা বনকুল বটতলা বাজারের, চালিতা বনকুল মডেল মারগো পাড়ার এবং বিষ্ণুপুর এলাকা সহ মোট তিনটি বিজেপি দলের দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে মথার কর্মীরা। রাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে
মনু-বনকুল এলাকার জনমনে। এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপির স্থানীয় বিধায়ক মাল্রাফ্রুই মগ । তিনি সাংবাদিক বৈঠক করে বলেন, শনিবার সকালে বাইক নিয়ে মথার কর্মীরা মনু-বনকুল নতুন বাজার ও পুরান বাজারে আসে । তারা এসে দোকান পাট বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামানো হয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। বহু মানুষ ভয়ে বাড়িঘর ছেড়ে চলে গিয়েছে।
বিধায়ক এলাকার মানুষের কাছে শান্তি সম্প্রতি বাজার রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভোট আসবে, আবার চলে যাবে। এলাকার মানুষকে থাকতে হবে এক সঙ্গে। পুলিশ প্রশাসনকেও আরো সচেতন থাকার বার্তা দিয়েছেন বিধায়ক।
Tripura News: মনু-বনকুল বাজারের দোকান পাট বন্ধের হুলিয়া মথার কর্মীদের। সম্প্রীতির বার্তা বিধায়কের।

