ডেস্ক রিপোর্টার, ১ লা আগস্ট।।
         চিকিৎসা শিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবায় রাজ্যের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ পা দিল ২২ বছরে। শনিবার কলেজের কার্ল ল্যান্ডস্টেইনার অডিটোরিয়ামে আয়োজিত প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গ্গিতে, আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. তপন মজুমদার এবং স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ বিশিষ্ট চিকিৎসকেরা।এবারের প্রতিষ্ঠা দিবসের মূল প্রতিপাদ্য “Together Towards Better Healthcare & Brighter Future.
  আগরতলা মেডিক্যাল কলেজ কীভাবে রাজ্যবাসীকে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছে এবং আধুনিক চিকিৎসা শিক্ষার প্রসারে ভূমিকা রাখছে, সে কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।প্রসঙ্গ ক্রমে মুখ্যমন্ত্রী বলেন,ক্রমাম্বয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নতি লাভ করছে।আর এর জন্য কেন্দ্রীয় সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে রেখেছে।
     এছাড়াও অন্যান্য বক্তারা উন্নত স্বাস্থ্যসেবা ও আধুনিক গবেষণার ক্ষেত্রে আগামী দিনেও এই প্রতিষ্ঠান রাজ্যের মানুষের ভরসার প্রতীক হয়ে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।এদিন অনুষ্ঠানে কলেজের মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ পুরস্কার। চিকিৎসক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীদের যৌথ উপস্থিতিতে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *