Oplus_16908288

ডেস্ক রিপোর্টার, ২০ জুন।।
          বাধারঘাটের বিধায়িকা মিনা সরকারের সাম্রাজ্যে নজির বিহীন অরাজকতা!পরকীয়ার অভিযোগ তুলে বাধারঘাট দশরথ দেব স্টেডিয়াম সংলগ্ন এক বাড়িতে বিজেপি নামধারী দুষ্কৃতীদের হামলা। তারা আইন তুলে নিলো নিজেদের হাতেই। তাও আবার পুলিশের সামনে। ছিঃ ছিঃ। লজ্জা। শুনুন কি বলছেন সম্পর্কে জড়িয়ে যাওয়া স্বাস্থ্য দপ্তরের মহিলা কর্মী?
             শুক্রবার বিকালে স্বাস্থ্য দপ্তরের মহিলা কর্মীর বাড়িতে আসে তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়া পুরুষ। এই ঘটনাটি পরখ করে স্থানীয় যুবকদের একাংশ। যাদের পরিচয়  বিজেপি নামধারী দুষ্কৃতী হিসাবেই। তারা এই মহিলার বাড়িতে হামলা শুরু করে। খবর পেয়ে মহিলা স্বাস্থ্য কর্মীর মামা ও তুতু ভাইয়েরা। তাদেরকেও অতর্কিত হামলা করে উপস্থিত দুষ্কৃতীরা।
       মহিলার বক্তব্য অনুযায়ী, পরবর্তী সময়ে দুষ্কৃতীরা সবাই সম্মিলিত ভাবে হামলা করে মামা ও ভাইদের।মহিলার বক্তব্য, ” দুষ্কৃতীরা তার মাকেও মারধর করে বিয়ারের বোতল নিয়ে।
    এদিকে গোটা বাধারঘাট এলাকা জুড়ে চলছে নানান অপরাধ।সমাজে বিভিন্ন অপরাধ ঠেকাতে মানুষের মধ্যে “সুস্থ সংস্কৃতি”র বার্তা পৌঁছে দিতে ব্যর্থ মিনার বাধারঘাট মন্ডল নেতৃত্ব। বাধারঘাট বিধানসভার লোকজনের বক্তব্য, তারা নিজেরাই ব্যস্ত রেল থেকে ওএনজিসি ও এফসিআই- র নিগোসিয়েশন বাণিজ্য নিয়ে। ‘ “কাটমনির “- চকচকে নোটে ভর্তি করছে নিজেদের পকেট। মন্ডল নেতারা  অবশ্যই পরিচালনা করে থাকে লম্বা চওড়া জমি মাফিয়া সিন্ডিকেট। তাহলে তারা কীভাবে কিভাবে সমাজে সুস্থ সংস্কৃতির বার্তা দেবে? প্রশ্ন জনমনে।


_______

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *