কৈলাসহর ডেস্ক, ২০ জুন।।
ঘর থেকে উদ্ধার দাদা – ভাইয়ের জোড়া লাশ। ঘটনাস্থল ঊনকোটি জেলার কৈলাসহরের ফুলতলী গ্রাম পঞ্চায়েতে। নিহতরা হলেন, দাদা নিলোদ্দজ সিনহা ও ভাই ময়ূর চাঁদ সিনহা। কৈলাসহর হাসপাতালে চিকিৎসাধীন মৃত নিলোদ্দজ সিনহার ছেলেও। শনিবার দুপুরে ময়না তদন্তের পর পুলিশ দুই ভাইয়ের মৃতদেহ তুলে দেয় পরিবারের সদস্যদের হাতে।
খবর অনুযায়ী, শুক্রবার রাতে ভাই ময়ূর চাঁদ ছুরি নিয়ে দাদা নিলোদ্দজের বাড়িতে গিয়েছিলো। এবং দাদাকে ছুরি দিয়ে হত্যা করে। কিন্তু দাদার পাশেই পাওয়া যায় ভাই ময়ূরের লাশ। কিভাবে কে বা কারা ময়ূর চাঁদকে হত্যা করেছে? তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। জানিয়েছেন ফুলতলী গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃদুল সিনহা।
নিলোদ্দজ সিনহার ছেলেও রক্তাক্ত হয়েছে তার কাকার ছুরির হামলায়। সে বর্তমানে কৈলাসহর হাসপাতালে চিকিৎসাধীন। তার উপর নজর রাখছে পুলিশ।ঘটনার নেপথ্যে সম্পত্তি নিয়ে বিবাদ। তবে সম্প্রতি নিয়ে দুই ভাইয়ের বিবাদ দীর্ঘ দিনের। তদন্তকারী পুলিশের ধারণা ময়ূর চাঁদের হত্যার পেছনে রয়েছে তার ভাজিতাই। এই কারণেই হাসপাতালে তার চিকিৎসা চলছে পুলিশি চক্রব্যূহের মধ্যে।

