ডেস্ক রিপোর্টার,১৮ আগস্ট ।।
        শারদ উৎসবের আগেই রাজ্য জুড়ে শুরু হচ্ছে গনতন্ত্রের ভোট উৎসব। সেপ্টেম্বরের শেষ লগ্নে রাজ্যের পাহাড়ে অনুষ্ঠিত হবে ভিলেজ কমিটি নির্বাচন। তারপর শারদ আনন্দের পর রাজ্যে শুরু হবে আগরতলা পুর নিগম ভোট, পুর ভোট ও নগর পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনগুলিকে সামনে রেখে মঙ্গলবার সাংগঠনিক বৈঠক করেছে রাজ্যের শাসক দল বিজেপি। সরকারি অতিথি শালায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হয় ম্যারাথন বৈঠক। ছিলেন প্রদেশ বিজেপির প্রভারি রাজদ্বিপ রায়, প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্য নেতা – নেত্রী। বৈঠকে ছিলেন মন্ত্রী – বিধায়করাও।
         প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় জানিয়েছেন, সামনেই একের পর এক নির্বাচন।নির্বাচনের রণকৌশল ও সাংগঠনিক শক্তি সহ নানান বিষয় নিয়ে পর্যালোচনার জন্যই এই বৈঠক।
       আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে তিপ্রামথার সঙ্গে জোট প্রসঙ্গে অভিষেক দেবরায় বলেন, , বিজেপির জোট সঙ্গী মথা। সব সিদ্ধান্ত নেবে দিল্লি নেতৃত্ব। হবে আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হবে চিত্র।
        রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, ভিলেজ ভোটের জন্য বিজেপি তার রণ কৌশল প্রায় চূড়ান্ত করে নিয়েছে। তাদের সঙ্গে মথা জোট করলে কি করবে? বা একা লড়াই করলে বিজেপি কিভাবে এগিয়ে যাবে? এই সংক্রান্ত স্ক্রিপ্ট তৈরি করেছে দিল্লি। এখন শুধু তিপ্রামথার প্রধান প্রদ্যুৎ কিশোরের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে দিল্লি ও কুশাভাউ ভবনের ভাজপার নেতারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *