ডেস্ক রিপোর্টার, ১৮ আগস্ট।।
দেশের আদালতে মামলার পাহাড়।এরমধ্যে মুখ্যমন্ত্রী সাংসদ বিধায়কদের বিরুদ্ধেও প্রচুর ফৌজদারি মামলা রয়েছে।সম্প্রতি সুপ্রিম কোর্টে এক রিপোর্ট পেশ করেছেন শীর্ষ আদালত নিযুক্ত আদালত বান্ধব বিজয় হংসরিয়া।রিপোর্ট অনুযায়ী, ফৌজদারি মামলায় অভিযুক্ত মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে সবার উপরে রয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তাঁর বিরুদ্ধে ৮৯টি ফৌজদারি মামলা রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা রয়েছে ২৯টি। তৃতীয় স্থানে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বিরুদ্ধে রয়েছে ১৯টি মামলা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর বিরুদ্ধেও রয়েছে ১৯টি মামলা। এরপর যথাক্রমে রয়েছেন কেরলের ভিডি সতীশন।যার মামলার সংখ্যা (১৮টি), ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের বিরুদ্ধে মামলা রয়েছে (৫টি), মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়ণবিস এর বিরুদ্ধে মামলার সংখ্যা (৫টি), এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং এর বিরুদ্ধে মামলার সংখ্যা (৪টি)।তাছাড়া সদ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া টিভিকে প্রধান সি জোসেফ বিজয় এবং বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বিরুদ্ধে রয়েছে ২টি করে মামলা। একটি করে মামলা রয়েছে, সিকিমের প্রেম সিং তামাং, পাঞ্জাবের ভগবন্ত মান, ওড়িশার মোহনচরণ মাঝি, রাজস্থানের ভজনলাল শর্মার বিরুদ্ধে।
মুখ্যমন্ত্রীদের পাশাপাশি ৫৪৩ জন লোকসভা সাংসদের মধ্যে ২৫১ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা।২৩৩ জন রাজ্যসভা সাংসদের মধ্যে ৭৫ জনের বিরুদ্ধে রয়েছে মামলা।বাদ নেই বিধায়করাও। ফৌজদারি মামলার নিরিখে দেশের মধ্যে শীর্ষে উঠে এসেছে পশ্চিমবঙ্গ।সে রাজ্যে দল নির্বিশেষে ১৭০ জন বিধায়ক ফৌজদারি মামলায় অভিযুক্ত। অর্থাৎ বাংলার ৫৮ শতাংশ বিধায়কের বিরুদ্ধে মামলা রয়েছে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কেরল।সে রাজ্যে (৫৭)জন বিধায়ক ফৌজদারি মামলায় অভিযুক্ত।তাছাড়া অন্ধ্রপ্রদেশের (৫৬) জন বিধায়ক,তেলঙ্গানার (৪৯)জন বিধায়ক, ঝাড়খণ্ড’র ৪৫ জন বিধায়ক এবং ওড়িশার (৪৫) জন বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
Oplus_16908288