ডেস্ক রিপোর্টার,৪ নভেম্বর।।
বিজেপির হয়ে গান গাওয়ার জন্য পরিচিত রাজেশ ঘোষ এবার আগরতলা পুরনিগমের আসন্ন নির্বাচনে ৪৬ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাঁকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তথ্য অনুযায়ী, রাজেশ ঘোষ নাকি ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের একজন কর্মী। তাহলে সরকারি কর্মী হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় তিনি কীভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন? নির্বাচনে অংশ গ্রহণের আগে তিনি কি সরকারি চাকরি থেকে পদত্যাগ করেছেন? যদি পদত্যাগ না করে থাকেন, তাহলে তাঁর মনোনয়ন কীভাবে গৃহীত হলো?
এই বিষয়টি নিয়ে স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্ট দপ্তর এবং নির্বাচন কমিশনের কাছে যথাযথ ব্যাখ্যা দাবি করেছে কুশাভাউ ভবনের নেতৃত্ব।
রাজেশ ঘোষের চাকরির বর্তমান অবস্থা এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করছেন কৃষ্ণনগর গেরুয়া বাড়ির আবাসিকরা।
Tripura News: বিজেপির গায়ক ৪৬ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী রাজেশ ঘোষের মনোনয়ন ঘিরে নানান প্রশ্ন!

