ডেস্ক রিপোর্টার, ২২ আগস্ট।।
          এই কি? এই ভূখণ্ড কি বাংলাদেশে? নাকি ভারতের হিন্দু ধর্মের পোস্টার বয় (!) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতের অংশ। বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায় চলছে উল্টো পুরান। রাঁধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব দখল নিতে তারা রক্তাক্ত করলো চড়িলামের জগন্নাথ মন্দিরের প্রভু জনার্ধন গোবিন্দ দাসকে (জয়ন্ত দাস)। অভিযোগ, হিন্দু ধর্মের তথাকথিত ভেকধারী “রক্ষক”  বিজেপির চড়িলাম মণ্ডল সভাপতি তাপস দাসের নেতৃত্বে হামলা করা হয় স্থানীয় জগন্নাথ মন্দিরের প্রভু জনার্ধন গোবিন্দ দাসকে । তাও আবার প্রকাশ্যে চড়িলাম বাজারে। মণ্ডল সভাপতি তাপস দাস সহ তার গু”ন্ডা বাহিনীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করে নি।
        চড়িলাম জগন্নাথ মন্দিরের প্রভু জনার্ধন গোবিন্দ দাস জানিয়েছেন, তিনি গত দুই বছর ধরে চড়িলাম “ঝুলন যাত্রা” উৎসব করে থাকেন। সেই অনুযায়ী শুক্রবার বিশালগড় মহকুমা শাসক থেকে তিনি এবছরের ঝুলন যাত্রা উৎসব করার অনুমতি নেন। তাতেই ক্ষেপে যান মণ্ডল সভাপতি তাপস দাস।মহকুমা শাসকের কাছ থেকে পাওয়া অনুমতি পত্র নিয়ে প্রভু জনার্ধন গোবিন্দ দাস চড়িলাম বাজারে যেতেই তাঁর উপর অতর্কিত হামলা করে বিজেপির মণ্ডল সভাপতি তাপস দাসের গুন্ডারা। জগন্নাথ মন্দিরের প্রভুকে তারা প্রচণ্ড মা*রধ*র করে। স্থানীয় লোকজন প্রভুকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। আক্রান্ত প্রভু জনার্ধন গোবিন্দ দাস মণ্ডল সভাপতি তাপস দাস সহ তার গুন্ডা বাহিনীর বিরুদ্ধে থানায় মা*ম*লা দায়ের করেন।
         




অভিযোগ মন্ডল সভাপতি তাপস দাস চেয়েছিল,  স্থানীয় জগন্নাথ মন্দিরের উদ্যোগে আয়োজিত ঝুলন যাত্রাকে বানচাল করে নিজেদের উদ্যোগে এই উৎসব করতে । আর ঝুলন যাত্রার নামে সাধারণ মানুষ, ব্যবসায়ী,ঠিকাদার ও মাদক কারবারিদের থেকে তোলা আদায় করাই ছিল মূল উদ্দেশ্য। জগন্নাথ মন্দির ঝুলন যাত্রা উৎসব আয়োজন করলে মন্ডল সভাপতি তাপস দাসের তোলা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেবে জগন্নাথ মন্দিরের প্রভু জনার্ধন গোবিন্দ দাসের দিকে। তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেন তথা কথিত হিন্দু ধর্মের নাম বিক্রি করে চেটে পুটে খাওয়া বিজেপির চড়িলাম মন্ডলের কিট প্রজাতির মণ্ডল সভাপতি তাপস দাস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *