স্পোর্টস ডেস্ক, ২১ আগস্ট।।
   হোঁচট খেলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। ঝাড়খণ্ডের বিরুদ্ধে। পরাজিত হয়ে পরের রাউন্ডে যাওয়া কার্যত কঠিন হয়ে গেল ত্রিপুরা স্পোর্টস স্কুলের।। শনিবার শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে যদি জয় পায় তাহলে ক্ষীণ সম্ভাবনা থাকবে পরের রাউন্ডে যাওয়ার। দিল্লিতে অনুষ্ঠিত ৬৫ তম সুব্রত মুখার্জি কাপ ফুটবল অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতায়। ওই রাজ্যের তেজস মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন ঝাড়খণ্ডের বিরুদ্ধে শুরু থেকে আক্রমাত্মক ফুটবল খেলতে থাকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। কিন্তু কাঙ্খিত গোল পেয়ে ওঠেনি। অপরদিকে কাউন্টার অ্যাটাকে গিয়ে পরপর তিনটি গোল তুলে নিয়ে ত্রিপুরা স্পোর্ট স্কুলকে চাপে ফেলে যায় ঝাড়খন্ড। দ্বিতীয়ার্ধে ত্রিপুরা স্পোর্টস স্কুলের হয়ে মাত্র গোলটি করে কোচ শুভেনজিৎ সিনহার তুরূপের দাস জেসিকা ঝারা। শেষ পর্যন্ত ৩-১ গোলে পরাজিত হয় ত্রিপুরা স্পোর্টস স্কুল। পরাজিত হয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়ল ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *