ডেস্ক রিপোর্টার, ৬ নভেম্বর।।
রানীবাজার পুর পরিষদের ১৩ টি ওয়ার্ডে
বিজেপির মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। রানীর বাজার টাউন হলের সামনে থেকে শুরু হয় বিজেপির সুবিশাল মিছিল। ছিলেন রাজ্যের মন্ত্রী তথা মজলিশপুর বিধানসভার বিধায়ক সিদ্ধান্ত চৌধুরী। তিনি স্পষ্ট ভাবেই জানিয়ে দিয়েছেন, রানীর বাজার পুর পরিষদের প্রতিটি আসনে বিজেপির নিশ্চিত হয়। এখানে সিপিআইএম বা কংগ্রেস কোনো সুবিধা করতে পারবে না। এক চেটিয়া জয় পাবে বিজেপি।

