কৈলাসহর ডেস্ক, ৬ নভেম্বর।।
      পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চরম পারদ চড়ল কৈলাসহরে। চলতি মাসের ২৭ তারিখ রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে পুরপরিষদ নির্বাচন, যার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে ২রা ডিসেম্বর।৬ই নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে কৈলাসহরে বিশাল শক্তিপ্রদর্শন করল কংগ্রেস দল। কৈলাসহর পুরপরিষদের মোট ১৭টি ওয়ার্ডের সবকটিতেই আজ একযোগে মনোনয়ন পত্র পেশ করলেন কংগ্রেস মনোনীত প্রার্থীরা। এদিন পাইতুরবাজার এলাকা থেকে বের হয় এক বিশাল মিছিল। ব্যান্ড পার্টি ও ডিজে-র তালে তালে, হাজার হাজার কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড়ে শহরের রাজপথ যেন জনসমুদ্রে পরিণত হয়।
কৈলাসহর কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা এবং জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোঃ বদরুজ্জামান সহ শীর্ষ নেতৃত্বদের উপস্থিতিতে মিছিলটি শহর পরিক্রমা করে পৌঁছায় মহকুমা শাসকের কার্যালয়ে। রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক শান্তিময় দেববর্মার কাছে প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কংগ্রেসের ১৭ জন প্রার্থীকে
১ নং ওয়ার্ডে রঞ্জিতা মালাকার, ২ নং ওয়ার্ডে তাপসী রায় দত্ত, ৩ নং ওয়ার্ডে শাহিন আলী, ৪ নং ওয়ার্ডে শ্যামলী সরকার, ৫ নং ওয়ার্ডে সুচিত্রা শব্দকর, ৬ নং ওয়ার্ডে বিউটি পাল, ৭ নং ওয়ার্ডে সাধনা মালাকার, ৮ নং ওয়ার্ডে অঞ্জন চক্রবর্তী, ৯ নং ওয়ার্ডে নরসিংহ দাস, ১০ নং ওয়ার্ডে গৌতম দাস, ১১ নং ওয়ার্ডে জাহির মিয়া, ১২ নং ওয়ার্ডে সুজলা দাস দে, ১৩ নং ওয়ার্ডে মনিকা সিংহ, ১৪ নং ওয়ার্ডে মনিকা দাস, ১৫ নং ওয়ার্ডে দিলীপ দাস, ১৬ নং ওয়ার্ডে সুস্মিতা ঘোষ গোপ, এবং ১৭ নং ওয়ার্ডে চন্দ্রশেখর সিনহা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *