ডেস্ক রিপোর্টার, ১৩ মে।।
       আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হলে বুধবার যথাযোগ্য মর্যাদায় ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়।স্বাস্থ্য পরিষেবায় নার্সদের অতুলনীয় অবদানকে স্বীকৃতি জানাতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।অনুষ্ঠানের প্রধান অতিথি মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা উপস্থিত থেকে নার্সদের উৎসাহিত করেন।মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে নার্সদের ভূমিকার প্রশংসা করেন।
  সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন,নার্সদের নিষ্ঠা, সেবা এবং মানবিকতা রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে ওষুধের মতোই কার্যকর। তাঁদের এই নিরলস পরিশ্রমকে রাজ্য সরকার কুর্নিশ জানায়।
       এদিন অনুষ্ঠানে সেবার কাজে শ্রেষ্ঠত্ব প্রদর্শনকারী নার্সদের বিশেষভাবে সম্মানিত করা হয়।বিশেষজ্ঞদের মতে,স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। নার্সিং পেশার গুরুত্ব এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থায় তাঁদের অপরিহার্য উপস্থিতির কথা স্মরণ করিয়ে দিতেই এই দিবসের আয়োজন। মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং ইতিবাচক বার্তা রাজ্যের নার্সিং সমাজকে আরও নিষ্ঠার সাথে কাজ করতে যে উদ্বুদ্ধ করবে তা বলাই বাহুল্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *