অভিযোগ, বীরচন্দ্র – কলসী কেন্দ্রে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটলেও রহস্য জনক ভাবে নিখোঁজ ছিলেন  নির্বাচনে দায়িত্বে থাকা অবজারভার। অবজারভারের এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ভোটারদের মনে।

ডেস্ক রিপোর্টার , ১২ এপ্রিল।।
     এডিসির ২৬ –  বীরচন্দ্র – কলসী কেন্দ্রে সকালে নির্বিঘ্নে ভোট হলেও বেলা বিড়াতেই হয়ে উঠল অগ্নিগর্ভ। বিভিন্ন বুথে প্রকাশ্যে শুরু হয় মারামারি। এতে বিজেপির বেশ কয়েকজন কর্মী আহত হন। বিজেপি নেতৃত্বের অভিযোগ মথার উগ্র সমর্থকদের দিকে। ভয়ে ভোটাররা চলে যান বাড়িঘরে। মুহূর্তেই ভোটার শূন্য হয়ে পড়ে বিভিন্ন বুথ কেন্দ্র।অলোইছড়া এলাকায় তিনটি বোমা নিক্ষেপ করে দুষ্কৃতীরা।


মথার দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হন এই আসনের বিজেপি প্রার্থী সঞ্জীব রিয়াং।  তাকে হামলা করা হয় ২৬-র ৩৫ নম্বর বুথে অনন্ত সর্দার পাড়ায়। দেবদারু এলাকাতেও মথার কর্মীদের হামলায়  ৫ জন বিজেপির কর্মী জখম হয়েছেন।বর্তমানে তাদের চিকিৎসা চলছে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে হয়েছে সংঘাতের এলাকা গুলিতে।


অভিযোগ, বীরচন্দ্র – কলসী কেন্দ্রে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটলেও রহস্য জনক ভাবে নিখোঁজ ছিলেন  নির্বাচনে দায়িত্বে থাকা অবজারভার। অবজারভারের এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ভোটারদের মনে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *