তেলিয়ামুড়া ডেস্ক, ৫ অক্টোবর।।সারা ত্রিপুরার সাথে তাল মিলিয়ে তেলিয়ামুড়া ব্লকেও সোমবার সকাল থেকে শুরু হয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনা। তেলিয়ামুড়ার হদ্রাই রাধামাধব বিদ্যালয়ে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে সকাল ৮টা থেকে গণনা প্রক্রিয়া শুরু হয়েছে।প্রশাসন সূত্রে জানা গেছে, এবার ৭টি কাউন্টিং টেবিলের মাধ্যমে তেলিয়ামুড়া ব্লকের মোট ৩০টি আসনের ভোট গণনা হয়েছে।
সারা ত্রিপুরার সাথে তাল মিলিয়ে তেলিয়ামুড়া ব্লকেও সোমবার সকাল থেকে শুরু হয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনা। তেলিয়ামুড়ার হদ্রাই রাধামাধব বিদ্যালয়ে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে সকাল ৮টা থেকে গণনা প্রক্রিয়া শুরু হয়েছে।প্রশাসন সূত্রে জানা গেছে, এবার ৭টি কাউন্টিং টেবিলের মাধ্যমে তেলিয়ামুড়া ব্লকের মোট ৩০টি আসনের ভোট গণনা হয়েছে।

এদিকে গণনা শেষে ৩০টি কেন্দ্রেই ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ৩০টি কেন্দ্রের মধ্যে তিপ্রা মথা প্রার্থীরা জয়লাভ করেছেন ২৪ টি কেন্দ্রে, বিজেপি প্রার্থী জয়ী হয়েছে ১ টিতে এবং নির্দল প্রার্থী জয়ী হয়েছে ৫ জন। এই জয় প্রসঙ্গে তিপ্রা মথা দলের এমডিসি জীতেন্দ্র দেববর্মা বলেন, দলের প্রার্থীরা জয়ী হতে শুরু করেছেন। মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মণের নীতি ও আদর্শকে সামনে রেখেই আগামী দিনে ভিলেজ কাউন্সিল এলাকার উন্নয়নে কাজ করবে তারা।শেষ পাওয়া খবর অনুযায়ী, শান্তিপূর্ণ ভাবেই ভোটের গণনা সম্পন্ন হয়েছে।।

