আগরতলা, ১২ এপ্রিল।।
         আজ এডিসি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এখনও কয়েকটি বুথে নানা কারণে ভোটগ্রহণ পর্ব চলছে, যথাসময়ে সম্পন্ন করা যায়নি। ভোটার নির্বাচকমণ্ডলী সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানান তিনি। কংগ্রেস আদিবাসী এলাকায় দীর্ঘদিন আদিবাসী আঞ্চলিক দলের উপর নির্ভর করেছিল। আদিবাসী অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কংগ্রেস, নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের এডিসি গঠন করে, এরজন্য ইন্দিরা গান্ধীর ভূমিকা ভোলার নয়।কংগ্রেসের অবদান,ভূমিকার পরও সুফল কুড়াতে পারেনি কংগ্রেস। ২৮ আসনে ২০২১ কংগ্রেস ২.২৪ শতাংশ। মোট প্রদত্ত ভোট ২০২১ সালে ১৬হাজার ২৪২ ভোট(২৮ আসনে)
        আদিবাসীদের ঘরে ঘরে পৌঁছে যাওয়া, কর্মসূচি পৌঁছে দেওয়ার অঙ্গীকার করা হয়েছে, প্রচারে শক্তি সমর্থন নিয়ে করা হয়েছে ২৮ আসন এলাকায়। সরকারের অর্থের লুটপাট করে চলছে বিজেপি মথা! রাজ্যে ও এডিসিতে দুর্নীতি লুটপাট। গতকাল অবধি ৬৫-৭০-৭৫ %পোলিং বুথে (১২৫৭ এ ৭৫%) দেওয়া যাবে কংগ্রেস বিশ্বাস করেছিল। চরম আদিবাসী বিদ্বেষী বিজেপি,আদিবাসীর সঙ্গে প্রতারণা করা মথা তাদের সঙ্গে যারা ছিলেন তারা কংগ্রেসমুখী হচ্ছেন। গতকালও কংগ্রেসে যোগ দিয়েছেন। পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেছেন। ‘১৮র পর কোনো নির্বাচন স্বাভাবিক হয়নি।এবার নির্বাচনে সিএম ডা মানিক সাহা, মথা সুপ্রিমো প্রচারে বিষিয়ে তুলেছেন।
  আজ বিভিন্ন জায়গায় হিংসাত্মক ঘটনা মিনিস্টার শুক্লা চরণ নোয়াতিয়ার নেতৃত্বে  বিজেপির প্রার্থী সহ এজেন্টের উপর আক্রমণের চেষ্টা করেছে অভিযোগ।রতন লাল নাথ বলেছেন বিজেপি পোলিং এজেন্টকে বের করে দিয়েছে, কোথায়ও কোথায়ও ভোটারদের বের করে দিয়েছে।
      ইভিএম নিয়ে ফের সুর চড়ালেন প্রবীর চক্রবর্তী। বোধজংনগর ওয়াকিনগরে ইভিএম গোলযোগের পর দীর্ঘসময় ভোটাররা অপেক্ষা করেছিল। কংগ্রেসের ফলাফল যাইহোক আদিবাসীদের কল্যাণে লড়াই জারি  থাকবে। আদিবাসীদের ঐক্যবদ্ধ করা সম্ভব হয়েছে। গোটা বিষয় নিয়ে প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করেছিলেন দলের প্রবক্তা প্রবীর চক্রবর্তী। এরপর প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে এই খবর নিশ্চিত করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *