স্পোর্টস ডেস্ক, ১০ মে।।
দাপট দেখালো রাজ্যের খেলোয়াড়রা। পূর্বোত্তর উন্মুক্ত ওয়াদো রিও ক্যারাটে প্রতিযোগিতায়। রবিবার আসর হয় বোধজং বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে। আসরে অংশ নিয়েছিল ১৮৭ জন খেলোয়াড়। এর মধ্যে ত্রিপুরা ছাড়া রয়েছে আসাম, মনিপুর এবং নাগাল্যান্ডের খেলোয়াররা। এদিন সকালে আসরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ফুটবল সংস্থার সভাপতি প্রণব সরকার, ওসি সুব্রত দেবনাথ, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়, আগরতলা পুর নিগমের ২২ নম্বর ওয়ার্ডের কর্পুরেটর হিমানী দেববর্মা, লাল বাহাদুর ব্যায়ামাগারের সচিব অমল দেববর্মা, ত্রিপুরা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি দিব্যেন্দু দত্ত, শত দল সংঘের সচিব অধীর দেবনাথ এবং বোধজং বালিকা বিদ্যালয়ের এস এম সি চেয়ারম্যান বিধু ভূষণ দেবনাথ। দিনের শুরু থেকেই দাপট দেখাতে থাকে ত্রিপুরার খেলোয়াররা। সন্ধ্যায় হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ক্রীড়া সাংবাদিক ফেডারেশনের সভাপতি সরজু চক্রবর্তি। আসর সুষ্ঠ হবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে সংস্থার সচিব কৃষ্ণ সূত্রধর। আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

