স্পোর্টস ডেস্ক, ১২মে।।
রাজ্য ফুটবলের দামামা কার্যত বেজে উঠলো। জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজ্যে ফুটবল মরশুম শুরু করার পরিকল্পনা রয়েছে রাজ্য ফুটবল সংস্থার কর্তাদের। এই লক্ষ্যে আসরে এন্ট্রি নেওয়ার দিনক্ষণ ধার্য করা হয়েছে। তৃতীয় ডিভিশন এবং মহিলা ফুটবলে অংশ নেওয়া দলগুলোকে ২০ থেকে ২২ মে-র মধ্যে এবং দ্বিতীয় ডিভিশন, রাখাল শিল্ডে নক আউট ফুটবল এবং প্রথম ডিভিশন ফুটবলে অংশ নেওয়া দলগুলোকে ২৮-৩০ মে – র মধ্যে জমা দিতে বলেছেন রাজ্য ফুটবল সংস্থার লিগ কমিটির সচিব তপন সাহা। এন্ট্রি ফি ৫০০ টাকা। নির্ধারিত দিনগুলিতে সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটার মধ্যে রাজ্য ফুটবল সংস্থার অফিস বাড়িতে এন্ট্রি জমা দেওয়া যাবে।

