তেলিয়ামুড়া ডেস্ক, ২১ জুন।।
                   প্রধানের পদত্যাগের দাবিতে তালা ঝুললো পঞ্চায়েত কার্যালয়ে! সড়ক অবরোধে বসলো ক্ষুব্ধ জনতা! ঘটনা তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতে।,
গত কিছুদিন পূর্বে মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েতের কাজে গাফিলতির অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব এনেছিল পঞ্চায়েতের অধিকাংশ সদস্যরা। কিন্তু তারপরেও প্রধানের বিরুদ্ধে কোনো প্রকারের ব্যবস্থা গ্রহণ না নেওয়াতে শনিবার এলাকার জনসাধারণ ক্ষুব্ধ হয়ে পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষভে শামিল হয়। তৎসঙ্গে, তেলিয়ামুড়া উত্তর মহারানীপুর সড়ক অবরোধে করে তারা।
করে বিক্ষোভ প্রদর্শন।তাতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।। পরবর্তীতে তেলিয়ামুড়া আর.ডি ব্লকের পক্ষ থেকে আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনার খোঁজখবর নেয়। পঞ্চায়েত কার্যালয় তালা দেওয়ার ফলে পঞ্চায়েতে কর্মরত সরকারি কর্মচারীরা পঞ্চায়েত কার্যালয়ে ঘন্টার পর ঘন্টা আটকে থাকে এবং সড়ক অবরোধের ফলে শত শত যানবাহন আটকে পড়ে রাস্তায়। ঘটনাস্থলে গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানকেও উপস্থিত থাকতে দেখা যায়।।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *