ধর্মনগর ডেস্ক,৮ নভেম্বর।।
“আত্মনির্ভর ভারত ও স্বদেশী অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে সমস্ত রাজ্যের সঙ্গে উত্তর জেলার বাগবাসা মন্ডলের মহিলা মোর্চার উদ্যোগে শনিবার দুপুরে প্রত্যেকরায় কমিউনিটি হলে এক সম্মেলনের আয়োজন করা হয়।সম্মেলনের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে, এবং উত্তর জেলার জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এছাড়া উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ, মহিলা মোর্চার জেলা সম্পাদিকা গায়ত্রী ঘোষ, বাগবাসা মণ্ডল সভাপতি বিকাশ নাথ, যুবরাজনগর বিধানসভার প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ সহ অন্যান্য অতিথিবৃন্দরা।

বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি অপর্ণা নাথ বলেন, “বর্তমান বিজেপি সরকার মহিলাদের আত্মনির্ভর ও স্বশক্তিকরণের লক্ষ্যে নানাহ উদ্যোগ হাতে নিয়েছে। মহিলারা বর্তমানে কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই। অপর্ণার বক্তব্য, বিগত বামফ্রন্ট সরকারের আমলে যেখানে রাজ্যে প্রায় চার হাজার স্ব–সহায়ক দল ছিল, বর্তমানে বিজেপি সরকারের শাসনে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ষাট হাজারে।তিনি বলেন করেন, “চাকরির ক্ষেত্রেও মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এদিনের সম্মেলনে মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে মহিলারা যে বর্তমান সরকারের সময় বিভিন্ন সুযোগ-সুবিধায় এগিয়ে রয়েছেন।
এদিন প্রত্যেকরায় কমিউনিটি হলে মহিলাদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। বিজেপি সরকারকে নিয়ে বিরোধীরা নানান কথা বললেও মহিলাদের মধ্যে যে ভাজপার প্রতি আস্থা বাড়ছে তাতে কোনো সন্দেহ নেই। তার জ্বলন্ত প্রমাণ প্রত্যেক রায় কমিউনিটি হল। হলের কানায় কানায় ছিল মহিলারা।

