ডেস্ক রিপোর্টার,১৫ নভেম্বর।।
             নরেন্দ্র মোদী ঝড়ে লণ্ডভণ্ড মগধের বিরোধী শিবির। কংগ্রেস – আরজেডি – সিপিআইএমের মহা গঠবন্ধন ভেসে যায় গঙ্গার স্রোতে।  রাজনীতির জয় – পরাজয় একটা স্বাভাবিক নিয়ম। কিন্তু বিহারে এনডিএ – র বড় জয়ের পর বিজেপি শাসিত ত্রিপুরায় শুরু হয়েছে রাজনৈতিক সন্ত্রাস। অভিযোগ, প্রধান বিরোধী দল সিপিআইএমের। রাজ্যের সব জায়গাতেই ঘটছে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা। বিজয় উল্লাসের নামে সিপিআইএম পার্টি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ সহ মারধর ও ধমকি – হুমকির ঘটনা ঘটেছে।
             উত্তর জেলার বাগবাসাতে বিজেপির বিধায়ক যাদব নাথের নেতৃত্বের বের হওয়া বিজয় মিছিল থেকে দলীয় কর্মীরা হামলা করে সিপিআইএমের কালাছড়া অফিসে। অভিযোগ করেছেন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব।ধলাই জেলার বিভিন্ন জায়গাতেও একেই ঘটনা ঘটেছে। প্রতিবাদে সরব হয়েছে বাম নেতা – কর্মীরা।করেছে প্রতিবাদ মিছিল – সভা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *