কুমারঘাট ডেস্ক, ১৯ নভেম্বর।।
        এনডিএ – র বিহার জয়ের পর কুমারঘাটেও সন্ত্রাসের শিকার হয়েছেন বিরোধী দলের নেতা – কর্মী সমর্থকরা। অভিযোগ,বামেদের। এই ঘটনার প্রতিবাদে কুমারঘাট মহকুমা সিপিআইএমের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় বুধবার।
        সিপিএম নেতৃত্ব তাদের বক্তব্যে বারবার সরব হয়েছেন বিজেপির সন্ত্রাস নিয়ে। দলীয় নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর সহ হুমকি হুমকি। এদিকের এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএমের প্রাক্তন বিধায়িকা টুনু মালাকার। সাধারণ মানুষের প্রতি তিনি আহ্বান রাখেন আগামী দিনে সব কিছু বিচার বিশ্লেষণ করে ভোট দিতে।
কুমারঘাটে এদিনের বামেদের বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য  স্বপন কুমার বৈষ্ণব,  কুমারঘাট মহকুমা সম্পাদক সমীরণ  মালাকার সহ অন্যান্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *