ডেস্ক রিপোর্টার , ৩০ নভেম্বর।।
   ত্রিপুরাতে বহু আগেই রাজতন্ত্রের দিন শেষ। এখন শেষ কথা গনতন্ত্র, লোকতন্ত্র। তবে এখনো রাজ্যপালের ভবনকে ” রাজ ভবন” হিসাবে মান্যতা দিয়ে আসছে। এটা বর্তমান সময়ে অসামঞ্জস্যপূর্ণ। এই কারণেই ত্রিপুরার রাজভবনের নাম এখন পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি। বর্তমানে রাজভবনের নাম হবে লোক ভবন। ১ ডিসেম্বর থেকেই রাজ ভবনের নাম হবে লোক ভবন। রাজ্যপাল জানিয়েছেন, এখন থেকে সাধারণ মানুষ লোক ভবনে প্রবেশের অনুমতি পাবে। তার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। রাজভবনের নাম লোকভবন করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। কারণ এখন রাজা বলতে কিছু নেই। তারা আছেন শুধু ইতিহাসের পাতায়। গনতান্ত্রিক পদ্ধতিতে জনগণই শেষ কথা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *