গন্ডাছড়া ডেস্ক,১০ ডিসেম্বর।।
          ” রাজ্যে ফের রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে তিপ্রামথা। আর বিজেপি কায়েম করছে সন্ত্রাস। বিজেপি লুঠ করছে প্রতিটি সরকারী দপ্তর। তিপ্রামথা লুণ্ঠন করছে এডিসি।”- বক্তা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বুধবার গণ্ডাছড়া মহকুমার গণমুক্তি পরিষদের নবম ত্রিবার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি।
           এদিন গণ্ডাছড়া পুরাতন টাউন হল ভবনে শুরু হয় মহকুমার গণমুক্তি পরিষদের নবম ত্রিবার্ষিক সম্মেলন।সকালে হলের বাইরে শহীদের রক্তরঞ্জিত লাল পতাকা উত্তোলন করেন গণ্ডাছড়া মহকুমা গণমুক্তি পরিষদের সভাপতি  ললিতমোহন ত্রিপুরা। এরপর সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করেন।হলে ভিতরে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য ও ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

Date: 10/12/2025=( ADVT/ICA/C- 3388/25)

উদ্বোধনের পর সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে জিতেন্দ্র চৌধুরী রাজ্যের দুই শাসক গোষ্ঠী বিজেপি ও তিপ্রামথাকে তীব্র ভাষায় আক্রমণ করেন। বিজেপি – মথা দুই শরিক গোটা রাজ্যে লুঠের রাজনীতি শুরু করেছে বলেও জানান তিনি। জিতেন্দ্র চৌধুরী বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যের অন্যান্য প্রান্তের মতো গণ্ডাছড়া মহাকুমাতেও সিপিআইএমের অফিসে হামলা – হুজ্জুতি চালানো হয়। আক্রান্ত হয়েছে বহু সিপিআইএমের নেতা – কর্মী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *