ডেস্ক রিপোর্টার,১০ ডিসেম্বর।।
                গত কয়েকদিন ধরে দেশ জুড়ে ভেঙে পড়েছিল ইন্ডিগো বিমান পরিষেবা। ইন্ডিগো ইস্যুতে তুমুল হট্টগোল হয়েছিল দেশের সংসদ ভবন। বিরোধীরা করেছিল ওয়াক আউট। দেশের প্রতিটি বিমান বন্দরে নাভি শ্বাস উঠেছিল বিমান যাত্রীদের। এর প্রভাব আঁচড়ে পড়েছিল আগরতলা এমবিবি বিমান বন্দরেও। বন্ধ হয়ে গিয়েছিল ইন্ডিগো বিমান পরিষেবা। সমস্যায় পড়েছিল যাত্রীরা। শেষ পর্যন্ত ধীরে ধীরে স্বাভাবিক হ্চ্ছে ইন্ডিগো বিমান পরিষেবা। জানিয়েছেন, এমবিবি বিমান বন্দরের অধিকর্তা কৃষ্ণান মোহন মেহেরা ।
       বুধবার সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন, এদিন আগরতলা এমবিবি বিমান বন্দর থেকে একটি ইন্ডিগো বিমান যাত্রা শুরু করেছে। আগামী কয়েকদিনের মধ্যে পুরো দমে শুরু হবে পরিষেবা। কৃষ্ণান মোহন মেহেরার বক্তব্য, আগরতলা বিমান বন্দর থেকে প্রতিটি দিন ২০টি ইন্ডিগো বিমান উঠা – নামা করে। ক্রাইসিস মুহূর্তে বিমান যাত্রীদের সমস্ত ব্যবস্থা করেছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। এই সময়ে আগরতলা বিমান বন্দর থেকে মোট ৩৯টি বিমান বাতিল হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *