মুখ্যমন্ত্রীর বক্তব্য, কমিউনিস্টরা এক সময় বলতো বন্দুকের নলের মুখে শক্তির উৎস। এখন সেই দিন ফুরিয়ে গিয়েছে। গোটা দেশে কমিউনিস্টরা মুছে গিয়েছে। শেষ হয়ে গিয়েছে মার্ক্সবাদ।
ডেস্ক রিপোর্টার, ১৩ ডিসেম্বর।।
“রাজ্যে সিপিআইএম আর ঘুরে দাঁড়াতে পারবে না। তাদের ব্যান্ড বেজে গিয়েছে। আগে তারা ২১ থেকে গণনা শুরু করতো। এখন আমরা শুরু করবো ২১ থেকে।” বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।শনিবার আগরতলার রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত বিজেপির যোগদান সভায় একথা বলেছেন তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, কমিউনিস্টরা এক সময় বলতো বন্দুকের নলের মুখে শক্তির উৎস। এখন সেই দিন ফুরিয়ে গিয়েছে। গোটা দেশে কমিউনিস্টরা মুছে গিয়েছে। শেষ হয়ে গিয়েছে মার্ক্সবাদ।
মুখ্যমন্ত্রী বামেদের তীব্র আক্রমণ করে বলেন, সিপিআইএমের জনজাতি সংগঠন গণ মুক্তি পরিষদের গুণ্ডারা যোগ দিয়েছে তিপ্রামথাতে। তারা ভাবছে, মথায় গিয়ে গুন্ডামি করে রাজ্যে অশান্তি সৃষ্টি করে ক্ষমতায় আসবে। তা হবে না। সেই রাস্তা বন্ধ। অতীতে বামেরা জঙ্গি সংগঠন এটিটিএফের সঙ্গে জড়িত হয়ে নর সংহার চালিয়ে ছিলো রাজ্যে। তারা আবার সেই পরিবেশ ফিরিয়ে আনতে চাইছে। কিন্তু বিজেপি সরকার, তা হতে দেবে না।