আসন্ন এডিসি নির্বাচনে তিপ্রামথা রোমান স্ক্রিপ্টের আওয়াজ তুললেও কোনো কাজ হবে না। তাই মুখ্যমন্ত্রী তিপ্রামথাকে হুঙ্কার দিয়ে বলেছেন, ২৬- র পাহাড় ভোটে ভারতীয় জনতা পার্টি ২৮ টি আসনই দখল করবে।


ডেস্ক রিপোর্টার,১৩ ডিসেম্বর ।।
    “বিদেশ থেকে ধার করে আনা রোমান স্ক্রিপ্ট ধংস করবে রাজ্যের জনজাতিদের আগামী প্রজন্মকে। উচ্ছন্নে যাবে জনজাতিরা। তারপরও বারবার রাজ্যে রোমান স্ক্রিপ্ট চালু করার দাবী করছে ওরা।” – বক্তা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শনিবার আগরতলার রবীন্দ্র ভবন প্রাঙ্গণে বিজেপির অনুষ্ঠিত মহা যোগদান সভায় একথা বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এই স্ক্রিপ্ট বিদেশ থেকে আমদানি করা। হাওলাদ করা স্ক্রিপ্ট দিয়ে কোনো জাতির উন্নতি হয় না। ইচ্ছা করলেই দেবনগরী স্ক্রিপ্ট তারা ব্যবহার করতে পারে।সরকারের পক্ষ থেকে এই প্রস্তাবও দেওয়া হয়েছিলো। কিন্তু তারা গ্রহন করেন নি। রাজ্যের চাকমা জন গোষ্ঠীর নিজস্ব স্ক্রিপ্ট রয়েছে। অথচ ককবরকের কোনো নিজস্ব স্ক্রিপ্ট নেই। আন্দোলন করে মাঠ গরম করতে পারে। কিন্তু রোমান স্ক্রিপ্ট চালু হওয়ার সম্ভাবনা একেবারেই নেই।
      মুখ্যমন্ত্রী বুঝানোর চেষ্টা করেছেন, আসন্ন এডিসি নির্বাচনে তিপ্রামথা রোমান স্ক্রিপ্টের আওয়াজ তুললেও কোনো কাজ হবে না। তাই মুখ্যমন্ত্রী তিপ্রামথাকে হুঙ্কার দিয়ে বলেছেন, আসন্ন এডিসি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ২৮ টি আসনই দখল করবে। মুখে নাম না নিয়ে তিপ্রামথাকে  সাবধান করে দিয়ে বলেন, বিজেপির সঙ্গে যেকেউ হাত মেলাতে পারে। যোগ দিতে পারে দলে। কিন্তু কোন রকম বার্গেডিং চলবে না। তবে দাবি থাকলে তা, বিবেচনা করা হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাবেই বলেছেন, বিজেপি কাউকে টাকা দিয়ে দলে বা মিছিলে আনে না। এটা বিজেপির নীতি বিরোধ।






                     


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *