ডেস্ক রিপোর্টার,১৬ ডিসেম্বর।।
কৈলাসহর পশ্চিম কামরাঙ্গা বাড়ি ৫ নম্বর ওয়ার্ড এলাকায় মনু নদীর জলে তলিয়ে গেলো আগরতলার এক যুবক। ঘটনা মঙ্গলবার দুপুরে। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল নদীতে নেমে যুবকের তল্লাশি শুরু করে। কিন্তু শেষ খবর লেখা পর্যন্ত জলে তলিয়ে যাওয়া যুবককে খুঁজে পাওয়া যায় নি।
রাজধানী আগরতলার চার যুবক সংশ্লিষ্ট এলাকায় এক আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিল। সেখান থেকে তারা আসে নদীতে স্নান করতে। চার যুবক নদীর স্নান করার সময় তাদের একজন তলিয়ে যায় নদীর জলে। তাদের চিৎকারে ছুটে আসে আশপাশ এলাকার মানুষ।জরুরী তলবে ঘটনাস্থলে স্থলে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা, কৈলাসহর থানার পুলিশ মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম সহ সিভিল ডিফেন্সের কর্মীরা। দীর্ঘ সময় ধরে তারা জলে তল্লাশি করলেও যুবককে পাওয়া যায় নি।

