ডেস্ক রিপোর্টার , ১ জানুয়ারি ।।
    হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা গ্রাউন্ডে ২জানুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে শুরু হচ্ছে ৪৪ তম আগরতলা বই মেলা। চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত। বই মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন তথ্য – সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য।
  তথ্য দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য বলেন, শেষ বছর থেকে এবছর বেড়েছে স্টলের সংখ্যা। শেষ বছর বই মেলাতে ছিলো ১৮০টি স্টল। এবছর এখন পর্যন্ত ১৮৩টি স্টল হয়েছে। তার সংখ্যা আরো বাড়বে বলেও দাবী বিম্বিসার ভট্টাচার্য’র।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *