আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো একজন মাদক কারবারের সর্দার। বিশ্বব্যাপি মাদক ব্যবসার সঙ্গে জড়িত মাদুরো। তাই আমেরিকা মাদুরোর ভেনিজুয়েলাতে হামলা করতে বাধ্য হয়েছে।

ডেস্ক রিপোর্টার,৩ জানুয়ারি।।
           শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হলো! ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা হামলা শুরু করল ভেনেজুয়েলার বিরুদ্ধে। শুধু কি তাই, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশের বাইরে গোপন আস্তানায় রেখে দিয়েছে আমেরিকা।শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস-সহ মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা অঞ্চলে বোমা হামলা চালায় ওয়াশিংটন। তাতে প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে।


আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো একজন মাদক কারবারের সর্দার। বিশ্বব্যাপি মাদক ব্যবসার সঙ্গে জড়িত মাদুরো। তাই আমেরিকা মাদুরোর ভেনিজুয়েলাতে হামলা করতে বাধ্য হয়েছে।
       অন্যদিকে মাদুরো সরকার বলেছে, ভেনেজুয়েলার ভূখণ্ড ও জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের চালানো সামরিক আগ্রাসনকে ভেনেজুয়েলা ‘প্রত্যাখ্যান’ করছে। আন্তর্জাতিক বিশ্ব এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।


বিশেষজ্ঞদের দাবি, ভেনেজুয়েলাতে হামলার প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প মাদক সিন্ডিকেটের কথা বললেও নেপথ্যে রয়েছে বিরাট রাজনৈতিক কৌশল ও বিরাট খনিজ সম্পদে থাবা বসানোর গভীর ষড়যন্ত্র। তথ্য অনুযায়ী, বিশ্বের বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার হল ভেনেজুয়েলা। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে দৈনিক প্রায় ১০ লক্ষ ব্যারেল তেল উৎপাদিত হয়। ব্যাপক নিষেধাজ্ঞার পরেও এর উৎপাদন চমকে দেওয়া মতো। এখানে তেলের মজুত রয়েছে ৩০৩ বিলিয়ন ব্যারেল যা সৌদি আরবের চেয়েও বেশি।

Date: 03/01/2026=( ADVT/ICA/C-3695)

স্বাভাবিকভাবেই আমেরিকার লোভাতুর নজর রয়েছে এই দেশে। রাশিয়া ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকা নিজেদের জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভেনেজুয়েলায় নিজেদের পছন্দের লোক চান ট্রাম্প। এই কারণেই নিকোলা মাদুরোকে ক্ষমতাচুত্য করে ভেনেজুয়েলাতে নিজেদের আধিপত্য কায়েম করতে চাইছে আমেরিকা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *