প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা জানিয়েছেন, স্থানীয় তিপ্রামথার নেতা স্বপন দেববর্মার নেতৃত্বে মথার গুণ্ডা বাহিনী দা, কুড়াল নিয়ে আক্রমণ করে। বিজেপির বুথ সভাপতি দুখিরা দেববর্মার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। ভাঙচুর করা হয় তাদের গাড়িতে। বিজেপি কর্মী হিরন দেববর্মাকেও রক্তাক্ত করে।
ডেস্ক রিপোর্টার, ৮ ডিসেম্বর।।
শাসক দলের অফিস তৈরি কেন্দ্র করে বিজেপির কর্মীদের উপর হামলার ঘটনায় তপ্ত উত্তরের হেজামারা। অভিযুক্ত তিপ্রামথার কর্মীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিজেপির নেতা – কর্মী – সমর্থকরা। হেজামারা – খোয়াই সড়ক অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় বিজেপির আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট অঞ্চলে মোতায়েন করা হয় প্রচুর নিরাপত্তা বাহিনী। বিজেপির প্রতিবাদ মিছিল, সড়ক অবরোধ কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর হেজামারা ছিলো তপ্ত।
আন্দোলনকারী বিজেপি নেতৃত্বের বক্তব্য, বুধবার সন্ধ্যায় হেজামারাতে নতুন পার্টি অফিস তৈরির কাজ সেরে বাড়ি ফিরছিলেন স্থানীয় বুথ সভাপতি দুখিরা দেববর্মা, কর্মী হিরন দেববর্মা সহ অন্যান্যরা। এই সময় রাস্তায় বিজেপি কর্মীদের পথ অবরোধ করে হামলা করে তিপ্রামথার গুণ্ডা বাহিনী।

প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা জানিয়েছেন, স্থানীয় তিপ্রামথার নেতা স্বপন দেববর্মার নেতৃত্বে মথার গুণ্ডা বাহিনী দা, কুড়াল নিয়ে আক্রমণ করে। বিজেপির বুথ সভাপতি দুখিরা দেববর্মার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। ভাঙচুর করা হয় তাদের গাড়িতে। বিজেপি কর্মী হিরন দেববর্মাকেও রক্তাক্ত করে।
বিজেপি নেতৃত্বের কথায়, ঘটনার রাতেই তারা থানায় মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে নি। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হয় বিজেপি। গেরুয়া নেতারা, পুলিশকে স্পষ্ট ভাবে জানিয়ে দেন, তিপ্রামথার অভিযুক্ত কর্মীদের গ্রেফতার না করলে আগুন আরো জ্বলে উঠবে গোটা হেজামারা।