ডেস্ক রিপোর্টার,২৮ জানুয়ারি
রাজধানীতে শিশু শ্রম বিরোধী অভিযান শুরু করেছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন ও শ্রম দপ্তর। বুধবার আগরতলার বিভিন্ন জায়গাতে তারা যৌথ ভাবে অভিযান চালায়। এবং চার জন শিশু শ্রমিককে উদ্ধার করে বিভিন্ন দোকান থেকে। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন খোদ রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনার জয়ন্তী দেববর্মা।
এদিন শহরের বিভিন্ন জায়গাতে গিয়ে শিশু শ্রমিকদের উদ্ধার করে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনার জয়ন্তী দেববর্মা বলেন, ” তারা নিয়মিত ভাবে একাজ করছে। সঙ্গে আছে শ্রম দপ্তর। ”
শিশু অধিকার সুরক্ষা কমিশনার জয়ন্তী দেববর্মা সহ শ্রম দপ্তর শিশু শ্রমিক বিরোধী অভিযান করছেন ঠিকই, কিন্তু তারা কেন যাচ্ছেন না রাজ্যের ইট ভাটা গুলিতে?গোটা রাজ্য জুড়ে থাকা ইট ভাটা গুলিতে অঘোষিত ভাবে প্রচুর শিশু শ্রমিক কাজ করছে। শিশু শ্রমিকদের উদ্ধার করে হোম রেখে তাদের সঠিক দিশা দেখানোর ক্ষেত্রে সাফল্য কতটা শিশু সুরক্ষা কমিশনের। বা শ্রম দপ্তর-ই করছে কি?

