ডেস্ক রিপোর্টার,৩১ জানুয়ারি।।
                      বাংলাদেশীদের নিরাপদ করিডোর আগরতলা। ফের শহরের সীমান্ত সংলগ্ন জয়পুর থেকে গ্রেফতার দুই বাংলাদেশি নাগরিক। ধৃতরা হলো জাহাঙ্গীর মিয়া ও হৃদয় সরকার। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। শনিবার সকালে সীমান্ত অতিক্রমের সময় বিএসএফ তাদের আটক করে। এবং পরবর্তী সময়ে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে আদালতে সোপর্দ করে।
             আগরতলা সহ রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশী নাগরিকরা এপারে আসে প্রায়শই। আগরতলা রেল স্টেশনকে বাংলাদেশি নাগরিকরা ব্যবহার করে থাকে নিয়মিত। তারা বরাবর পুলিশী নিরাপত্তার চক্রবুহ্য ভেদ করে রেল পথে ত্রিপুরা থেকে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *