ডেস্ক রিপোর্টার, ১২ মার্চ।।
      রাজ্য বিধানসভার নতুন অধ্যক্ষ হতে চলেছেন বিজেপির বাগমা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া!তিনি প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্থলাভিষিক্ত হবেন। খবর, প্রদেশ বিজেপি সূত্রের। ১৩ মার্চ ( শুক্রবার) থেকেই শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন।রাজ্যপালের ভাষণের মাধ্যমে সূচনা হবে অধিবেশনের। সম্ভবত এরপরেই অধিবেশন চলাকালীন ভোটের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে হবে স্পিকার নির্বাচন। একমাত্র প্রার্থী রামপদ জমাতিয়া। এরপরেই বিধানসভার  অধ্যক্ষের চেয়ারে বসবেন রামপদ জমাতিয়া। আশঙ্কা করা হয়েছিল, বিধানসভার বর্তমান উপাধ্যক্ষ রাম প্রসাদ পালকে আনুষ্ঠানিক ভাবে অধ্যক্ষর দায়িত্ব দেওয়া হবে। কিন্তু সেই পথে নাকি হাঁটছেন না মুখ্যমন্ত্রী সহ প্রদেশ বিজেপির থিঙ্কট্যাঙ্ক! অর্থাৎ সেই ক্ষেত্রে রাম প্রসাদ পালের অধ্যক্ষ হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তিনি আপাতত উপাধ্যক্ষ হিসাবেই দায়িত্ব পালন করবেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আছেন দিল্লিতে। তিনি রাজ্য বিধানসভার অধ্যক্ষের নাম দিল্লি থেকেই চূড়ান্ত করে নিয়ে আসবেন। বিকালেই আসবেন রাজ্যে।বাজেট অধিবেশনের প্রাকলগ্নে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বদলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *