ডেস্ক রিপোর্টার, ১৫ মার্চ।।
     আসন্ন এডিসি নির্বাচনের প্রাক লগ্নে তিপ্রামথার সংসারে বাড়ছে আগুনের তীব্রতা। রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা তাঁর সমাজ মাধ্যম “ফেসবুক”- র কভার ফটো থেকে মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের ( আদরের বুবাগ্রা) সঙ্গে থাকা নিজের ছবি মুছে দিয়েছেন। অবশ্যই এটা মন্ত্রী অনিমেষ দেববর্মার  নিজস্ব পছন্দের বিষয়। কিন্তু এডিসি ভোটের মুখে অনিমেষের এই সিদ্ধান্ত নিয়ে কৌতুহল বাড়ছে রাজনৈতিক মহলে। কারণ, “অনিমেষ দেববর্মা বিজেপিতে যোগ দিচ্ছেন। এবং পাচ্ছেন উপ মুখ্যমন্ত্রীর চেয়ার।”- রাজ্যের এই সংক্রান্ত “এক্সক্লুসিভ”
খবর সর্ব প্রথম  ( এর আগে কোনো মিডিয়া খবর প্রকাশ করে নি) সম্প্রচার করেছিল একমাত্র JM24News।


এরপর থেকে অনিমেষ দেববর্মা তাঁর বিজেপিতে যোগদানের বিষয়ে কোনো রকম প্রতিবাদ করেন নি। তিনি সম্পূর্ণ নীরব। তার দল তিপ্রামথাও পালন করছে নীরবতা। নিশ্চুপ প্রদ্যুৎ কিশোর। শনিবার প্রদ্যুৎ – রঞ্জিত দেববর্মা দলের এক নেতার নাম না করে  গদ্দার – গদ্দার বলে চিৎকার করেছেন।


এই জনসভায় ছিলেন না মন্ত্রী অনিমেষ দেববর্মা। এই পরিস্থিতিতে ফেসবুকের কভার পেজে প্রদ্যুৎ কিশোরের সঙ্গে থাকা নিজের ছবি মুছে দেন অনিমেষ। শোনা যায়, অনিমেষ ইতিমধ্যেই যাচ্ছেন দেশের রাজধানী দিল্লিতে। রাজনীতির ময়দানে নেপথ্যে যে বড় খেলা চলছে, তা বলার অপেক্ষা রাখেনা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *