কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকেই সাড়া দিয়ে রবিবার বিকালে আগরতলা থেকে দিল্লির বিমান ধরলেন প্রদ্যুৎ কিশোরের ছায়াসঙ্গী অনিমেষ। দিল্লিতে অমিত শাহের দরবারেই আনুষ্ঠানিক ভাবে প্রদ্যুৎ কিশোরের সঙ্গে ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলছেন অনিমেষ! এবং রাজ্যে ফিরে এসেই তিনি উপহার পাবেন উপমুখ্যমন্ত্রীর চেয়ার।

ডেস্ক রিপোর্টার,১৫ মার্চ।।
     আসন্ন এডিসি ভোটের মুখে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার রাজনৈতিক মাস্টারস্ট্রোকে কাবু তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর। বিজেপির অপরেশন লোটাস- র প্রকোপে শেষ পর্যন্ত আদরের বুবাগ্রা প্রদ্যুৎ কিশোরকে রাজনৈতিক তালাক  দেবেন মথার মন্ত্রী অনিমেষ দেববর্মা! সোমবার রাজ্য বিধানসভার গুরুত্ব পূর্ন বাজেট অধিবেশন। ঠিক তার আগে অনিমেষ দেববর্মার দিল্লি যাত্রা নানান প্রশ্ন এঁকে দিয়েছে।



কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকেই সাড়া দিয়ে রবিবার বিকালে আগরতলা থেকে দিল্লির বিমান ধরলেন প্রদ্যুৎ কিশোরের ছায়াসঙ্গী অনিমেষ।

প্রদেশ বিজেপির অন্দর মহলের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকেই সাড়া দিয়ে রবিবার বিকালে আগরতলা থেকে দিল্লির বিমান ধরলেন প্রদ্যুৎ কিশোরের ছায়াসঙ্গী অনিমেষ। দিল্লিতে অমিত শাহের দরবারেই আনুষ্ঠানিক ভাবে প্রদ্যুৎ কিশোরের সঙ্গে ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলছেন অনিমেষ! এবং রাজ্যে ফিরে এসেই তিনি উপহার পাবেন উপমুখ্যমন্ত্রীর চেয়ার।
       


  “এই বৈঠকেই নাকি অপরেশন লোটাস – র ব্লু প্রিন্ট তৈরি করা হয়।”

সম্প্রতি দিল্লি সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। দিল্লিতে তিনি বৈঠক করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। “এই বৈঠকেই নাকি অপরেশন লোটাস – র ব্লু প্রিন্ট তৈরি করা হয়। মুখ্যমন্ত্রী রাজ্যে আসার সময় হাতে করে নিয়ে আসেন অপরেশন লোটাস – র  ডায়াগ্রাম। এবং তা কৌশলে প্রয়োগ করেন মিত্র শক্তি তিপ্রামথা ঘরে।”
      


রাজনীতির ফুটবল মাঠে তিপ্রামথার নম্বর ওয়ান স্ট্রাইকার খোদ অনিমেষ দেববর্মা।

তথ্য বলছে, শুধু অনিমেষ দেববর্মাই নয়, দলের আরো কয়েকজন বিধায়ক ও এমডিসি যোগ দেবেন পদ্ম শিবিরে। গোটা প্রক্রিয়ার নেতৃত্বে থাকবেন রাজনীতির ফুটবল মাঠে তিপ্রামথার নম্বর ওয়ান স্ট্রাইকার খোদ অনিমেষ দেববর্মা। বকলমে অনিমেষই তিপ্রামথার সহ – অধিনায়ক। এবং অধিনায়ক খোদ বুবাগ্রা প্রদ্যুৎ কিশোর। কিন্তু ভাজপার অপরেশন লোটাসে সর্বস্ব হারাতে পারেন দলের অধিনায়ক প্রদ্যুৎ।

প্রদ্যুৎ – অনিমেষের সম্পর্কের ফাটল!

অবশ্যই রবিবার দিল্লি যাত্রার আগে অনিমেষ দেববর্মা তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রদ্যুৎ কিশোরের সঙ্গে থাকা নিজের ছবিটি মুছে দেন।


সমাজ মাধ্যমে অনিমেষ নিজের ছবি মুছে কি বার্তা দিয়েছেন প্রদ্যুৎ কিশোরকে? অনিমেষের দিল্লি যাত্রার পর সবটাই জলের মতো পরিষ্কার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *